প্রদীপ কুমার দেবনাথ।।
বিশ্ব বিপর্যয়ের স্রোতে বাংলাদেশও প্লাবিত। করোনার ভয়াবহ ছোবল এখন আমাদের এই সবুজ-শ্যামলে ঘেরা সহজ-সরল ঘনবসতিপূর্ণ ১৮ কোটি মানুষের উপর। এমনিতেই অভাব-অনটনে থাকা মানুষগুলো লকডাউনে বিপর্যস্ত।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ঘন বসতি পূর্ণ একটি উপজেলা। সরকারি ও ব্যক্তি উদ্যোগে লকডাউনে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
মানুষের হাহাকার নাড়া দিচ্ছে সকল বিবেকবানদের। সমস্যাগ্রস্ত এসব মানুষের কল্যাণে তাই এগিয়ে এসেছে একঝাঁক তরুণ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও চৌধুরী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. শরীফুজ্জামান চৌধুরী সুমনের নেতৃত্বে একঝাঁক টগবগে যুবক নিজেদের মধ্যে অর্থ সংগ্রহের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। গত রাতে নাসিরনগর উপজেলা সদরে তারা ত্রাণসামগ্রী বিতরণ করেন।
শরীফুজ্জামান চৌধুরী সুমন জানান,”আমাদের এ ত্রাণকার্য্য অব্যাহত থাকবে। উপজেলার প্রত্যেক ইউনিয়নে আমরা আমাদের ত্রাণকার্য্য সম্প্রসারণ করবো।”
এ সময় এ সংগঠনের অন্যতম সদস্য সুজন দেব জানান,”শুধু গরীব অসহায় নয়, মধ্যবিত্ত শ্রেণির অনেক লোক আছে যারা অনেক কষ্টে থেকেও কাউকে কিছু বলতে পারছেনা, তাদের জন্যও আমরা কিছু করতে চাই।” সদস্য প্রতীক দত্ত জানান,”আমরা প্রাণান্ত চেষ্টা করছি। আমাদের Aid for Nasirnagar গ্রুপে আরও অনেক সদস্য যুক্ত হচ্ছেন। আশা করছি আমরা যতদিন প্রয়োজন ততদিন সহযোগিতা করবো।
You must be logged in to post a comment.