নাসিরনগরে ৪৯ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৭ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)।।     

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি আয়োজিত ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান – ২০১৯ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রুবিনা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আজহারুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাতলপাড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব ওমর আলী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুর রহিম, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাব মো. আলমগীর মিঞা, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আতাউর রহমান গিলমান, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. শহীদুল ইসলাম, গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মিজানুর রহমান, দাঁতমণ্ডল এরফানিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইলিয়াস মিয়া, খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মো. জহিরুল ইসলাম, গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. হাবিবুর রহমান, ক্রীড়া শিক্ষক জনাব মো. নূরুল আলম, তন্ময় দাস, মো. জালাল উদ্দীন, মো. আবদুল্লাহ, যুবলীগ নেতা লিটন দেবনাথ, সদর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান, ২ নং ওয়ার্ডের মেম্বার জানু হোসেন প্রমুখ। পরে অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি সকলকে আন্তরিকতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ