নাসিরনগরে শরীফুজ্জামান চৌধুরী সুমনের করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬:৫৬ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার ( ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ নাসিরনগর শাখার যুগ্ম আহবায়ক ও চৌধুরী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী চৌধুরী সুমন আজ নাসিরনগরে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাবস ( সার্জিক্যাল ও নন সার্জিক্যাল) বিনামূল্যে বিতরণ করেন। তিনি এসময় এসব ব্যাবহারের পাশাপাশি জীবানুনাশক হ্যান্ড রাব হেক্রিসল বা এ জাতীয় ঔষধ সাথে রাখার উপদেশ দেন।

এ ছাড়াও তিনি সকলকে পরিষ্কার পরিছন্ন থাকতে উপদেশ দেন। পরে তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে এসে স্বেচ্ছাসেবী হিসেবে ভূমিকা রাখতে আহবান জানান। তিনি বলেন, ‘করোনা কোন হেলা ফেলার জিনিস নয়।

এটা বিপদজনক মরণঘাতী। তাই পরিবার পরিজনসহ সকলে সচেতন হয়ে মরণঘাতী রোগ প্রতিরোধ করতে হবে 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ