প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (COVID-19) এর ভয়াবহ তাণ্ডবের সুর আমাদের ১৮ কোটি মানুষের প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা সোনার বাংলাদেশে।
এর প্রাদুর্ভাব রুখতে গত প্রায় ১ মাস ধরে লকডাউনে এদেশ। ফলে অধিকাংশ মানুষ কর্মহীন অবস্থায় নিজ গৃহে আবদ্ধ। দরিদ্র, খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী সহ প্রায় ৭০ ভাগ মানুষ চরম সংকটে দিনাতিপাত করছে।
এ অবস্থা অনুধাবন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এসব কর্মহীন অসহায় মানুষদের সাহায্যার্থে আর্থিক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য রিলিফ হিসেবে দানের ঘোষণা প্রদান করেন। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দরিদ্র মানুষদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা আশরাফীর নির্দেশনা অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. আজহারুল ইসলাম ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন।
এ ইউনিয়নের তালিকাভুক্ত ৩০০ জনের মধ্যে ২৫৫ জনকে এ উপহার তুলে দেন তিনি। উপহারের আওতায় প্রতি ৩০০ জনের জন্য বরাদ্দকৃত ১০ কেজি চালের একটি ব্যাগ সাথে ৩০০ (তিনশত) টাকা প্রদান করা হয়।
ৎউল্লেখ্য এ ইউনিয়নে জি আর এর আওতায় প্রতি ৩০০ জনের জন্য ৩০০ টি ব্যাগ চালের সাথে ৩৩ জনের (যাদের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হতে প্রাপ্ত) জন্য ১০,০০০ (দশ হাজার) টাকা (প্রতি জনে ৩০০ টাকা আর ১ জন ৪০০ টাকা) বরাদ্দ করা হয়। আজ বরাদ্দকৃত এই উপহারের ২৫৫ ব্যাগ চাল ও ২১ জনের মধ্যে টাকা বিতরণ করা হয়। বাকী চাল ও টাকা আগামীকাল বিতরণ করা হবে।
You must be logged in to post a comment.