নাসিরনগরে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৬:০৩ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ( ব্রাহ্মণবাড়িয়া)।।  

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার যুবলীগের উদ্যোগে আজ ১১ নভেম্বর, সোমবার ২০১৯ খ্রিস্টাব্দ যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

সকাল ১১ টায় উপজেলা মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয়।

পরে উপজেলা যুবলীগের সভাপতি বাবু অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যুবকরাই এদেশের প্রাণ।

আজকের যুবলীগ ভবিষ্যৎ আওয়ামীলীগের কর্ণধার। যুবলীগকে সৎ, আদর্শবান ও নীতিবান হতে হবে। অনুষ্ঠানে    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত ও উপজেলা যুবলীগ নেতা লিটন দেবনাথ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা রায়হান আলী ভূঁইয়া, নির্মল চৌধুরী, মহিদুজ্জামান টিটু, আল কাউসার, সাখাওয়াত হোসেন, এড. জাহাঙ্গীর আলম, মাহবুব প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের ১৩ টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।

পরে ১৫ আগস্টে নিহত যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়     

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ