প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্প ৬৪(জেলা)র ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগ উপজেলায় ২য় ধাপের বেইজ লাইন সার্ভের উদ্বোধন অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স ভবনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা সহকারি পরিচালক উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আলী আকবর, সমাজ প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক শফিউল আলম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্থবায়ন করবে সমাজ প্রগতি সংস্থা ব্রাহ্মণবাড়িয়া।
You must be logged in to post a comment.