নাসিরনগরে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ,  স্টাফ রিপোর্টার  (ব্রাহ্মণবাড়িয়া) ॥ 

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগরে উপজেলা  আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

তিনি বলেন বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তিনি যেকোনো ধরনের অপরাধ দমনে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে কঠোর হতে হবে। সকলে মিলে দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

সভায় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অফিসার ইনচার্জ(ওসি) সাজেদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

বক্তারা মাদক, জুয়া, ডাকাতি, চুরি, ইভটিজিং, সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার পর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ