প্রদীপ কুমার দেবনাথ, (ব্রাহ্মণবাড়িয়া)।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘বিজয়ফুল উৎসব ও প্রতিযোগিতা – ২০১৯ খ্রিঃ’ উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) তাহমিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম মাতুব্বর প্রমুখ।
নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাব আলমগীর মিঞার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, নাসিরনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক জামিল ফুরকান, প্রভাষক প্রবোধ চন্দ্র মৈশান সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ( কলেজ শাখার) শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিজয়ফুল প্রত্যক্ষ করেন। এসময় জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, স্বরচিত কবিতা আবৃতি, উচ্চাঙ্গসংগীত, লোকগীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.