প্রদীপ কুমার দেবনাথ।।
১৭ নভেম্বর ২০১৯, জেলার নাসিরনগর উপজেলায় সারাদেশের ন্যায় ১৩ টি ইউনিয়নের ১৪ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে ।
রবিবার ১ম দিনের ইংরেজি বিষয়ে মোট ৬৩০৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও উভয় শাখায় ২৪৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত থাকায়
উপজেলায় মোট ৬০৫৯ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রাথমিক শাখায় মোট পরীক্ষার্থী ৫৯৮৮ জন। এট মধ্যে বালক ২২৫৫ জন, বালিকা ৩৭৩৩ জন। ইবতেদায়ী শাখায় মোট পরীক্ষার্থী ৩১৮ জন। এর মধ্যে বালক ১৭৭ জন, বালিকা ১৪১ জন। অনুপস্থিত ২৪৭ জনের মধ্যে প্রাথমিক শাখায় ১৯০ জন এবং ইবতেদায়ী শাখায় ৫৭ জন অনুপস্থিত রয়েছে। নাসিরনগর উপজেলায় সকল পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
You must be logged in to post a comment.