নাসিরনগরে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, ভয়াবহতা দেখে স্টোকে মৃত্যুবরণ ১

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ জুন, ২০২০, ৪:৫৬ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ,(ব্রাহ্মণবাড়িয়া)।। 

আজ শনিবার (৬ জুন) সকাল ৭ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কয়েকটি গ্রামের উপর দিয়ে প্রচন্ড ঘূর্ণিঝড় বয়ে যায়।

ঝড়ে নাসিরনগর উপজেলার আশুরাইল হতে সদরের ঘোষপাড়া, মহাকালপাড়া, ডাকবাংলো, চেঙ্গারচর হয়ে পাশ্ববর্তী কামারগাঁও ও নাসিরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রচন্ড বেগে ধাবিত হওয়া এ ঝড়ে মহুর্তের মধ্যেই মানুষের ঘরবাড়ি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।

এককথায় কিছুক্ষণ যাবত প্রকৃতির বাঁধাহীন ধ্বংসাত্মক শক্তির কাছে অসহায় হয়ে পড়ে মানুষ, পশুপাখি, ঘরবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠান। এ সময় ঘরে রাখা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র, বইপুস্তক, কাগজপত্র, টাকাপয়সা, সংরক্ষণ করা ধানসহ অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী মানুষের হাহাকারে সমগ্র পরিবেশ ভারী হয়ে এসেছে। তাৎক্ষণিক তান্ডবলীলার ক্ষয়ক্ষতি উল্লেখ সম্ভব না হলেও মানুষের ঘরবাড়ি ভেঙে গাছের আগায়, জেলেদের নৌকা ভেঙে লণ্ডভণ্ড, টিনগুলো স্তুপাকারে জমে আছে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা এত বড় ধ্বংসযজ্ঞ আগে আর কখনও দেখেনি। ঘূর্ণিঝড় সংঘটনের সময় চারদিকের ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিজ বাড়িতে তাণ্ডব শুরু হলে আশুরাইল পোস্ট অফিসে কর্মরত শ্রীঘর গ্রামের সোহেল আহমেদ ( যীশু) স্টোক করে মারা যান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ