প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া)।।
জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হাতে যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। খুন হওয়া যুবকের নাম মোঃ রুবেল মিয়া (২৫)।
ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর ২০১৯ রোজ মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময়। নিহতের মা ছালেহা বেগম, খালা বিনা বেগম, ইউপি সদস্য আব্দুস ছামাদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আহাদ মিয়া সহ আরো অনেকে জানায়, প্রতিপক্ষের সাথে নিহত রুবেলের মা ছালেহা বেগমের দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছে। আদালতে দুটি মামলা চলমান রয়েছে। সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় গ্রামের শহীদ মিয়ার ছেলে ফিরু মিয়া কথা আছে বলে রুবেলকে বাড়ী থেকে ডেকে এনে কানামাছি খেলার কথা বলে তার হাত ও চোখ বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, গলায় ও পেটে আঘাত করলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

ওই খুনের ঘটনার সাথে জড়িত শহীদের ছেলে ফিরু মিয়া (২২) ও মেয়ে আকলিমা বেগম (১৬) কে আটক করা হয়েছে।
রুবেলের খালা বিনা বেগম জানায় ৩ দিন পূর্বে আরেক খুনের মামলার পলাতক আসামী মিছির আলী তাকে ফোন দিয়ে বলে তোমার বোনের ছেলে রুবেল নাকি নেতা হয়ে গেছে। তাকে বলবা নেতাগিরি ছেড়ে দিতে। নইলে ২/৩ দিনের ভিতর তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হবে।
তিনি আরো জানান গত রাতে তারা বসে গোপন মিটিং করে আজ আমার বোনের ছেলে রুবেলকে খুন করেছে।
You must be logged in to post a comment.