নাসিরনগরে পল্লী বিদ্যুতের “আলোর ফেরিওয়ালা”

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করতে পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পল্লী বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিচ্ছে পল্লী বিদ্যুৎ বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে রবিবার (১২ মে) সকালে নাসিরনগরে আলোর ফেরিওয়ালার কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম)প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার।

এসময় ডিজিএম(টেকনিক্যাল)প্রকৌশলী জাহাঙ্গীর আলম,এজিএস মোঃ আনোয়ার হোসেন,নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) হিমেল কুমার সাহা,জুনিয়র প্রকৌশলী আবদুল্লাহ বাকী,ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়া উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির, নাসিরনগর সাব-জোনাল অফিসের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী জিপগাড়ি, জিপআপ, অটোগাড়ী করে মিটার, সার্ভিস তার, বোর্ড ও সংযোগের প্রয়োজনীয় আবেদন ফরমসহ উপজেলার বুড়িশ্বর, পূর্বভাগ ও চাপরতলা ইউনিয়নে প্রায় ১৯১ টি মিটার স্থাপন করেন। বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের নতুন বিদ্যুৎ লাইন পাওয়া গ্রাহক নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না।

আলোর ফেরিওয়ালায় আবেদন করার সাথে সাথেই আমার ঘরে মিটার স্থাপনসহ অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাই। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার জানান,পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে কোন বিড়ম্বনা ছাড়াই একজন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাবেন। এতে কেউ দূর্নীতি করার সুযোগ নেই।

তাই বিদ্যুৎ সংযোগ পাওয়ার  জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ