নাসিরনগরে পথশিশু কল্যান ফাউন্ডেশন কর্তৃক পথশিশুদের ঈদ বস্ত্র বিতরণ  

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ৩:০৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ । ছবিঃ প্রতিনিধি

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর সংবাদদাতা ( ব্রাহ্মণবাড়িয়া) 

আজ ব্রাহ্মণবাড়িয়া পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নাসিরনগর উপজেলা প্রেসক্লাবে গরীব, অসহায় ও দুঃস্থ পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। “অদম্য ঈদ উৎসব” নামক এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান বলেন, নাসিরনগরের তরুণ প্রজন্ম মানবতার কল্যাণে যে মহান উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।

তিনি এই তরুণ সমাজ যেন তাদের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। নাসিরনগর পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বোরহান উদ্দিন এ সময় তার বক্তৃতায় নাসিরনগরে গরীব, অসহায় শিশুদের জন্য  একটি অদম্য স্কুল প্রতিষ্ঠার ইচ্ছে ব্যক্ত করে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন ( ফয়েজ চিশতি), মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী সহ সমাজসেবী, রাজনৈতিক কর্মী সহ অন্যরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ