নাসিরনগরে নবাগত ইউএনও মহোদয়কে বরণ 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৭:৫২ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর  যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২১ নভেম্বর সকাল ১১ ঘটিকায় অফিসার্স ক্লাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা  আক্তারের সভাপতিত্বে  বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার ,  প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, সাংবাদিক আক্তার হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,  মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা  প্রমূখ।

তাছাড়াও  উক্ত অনুষ্ঠানে  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ