নাসিরনগরে তুচ্ছ ঘটনায় ব্যাপক সংঘর্ষ, নিহত ১

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৯:২৮ অপরাহ্ন
নাসিরনগরে তুচ্ছ ঘটনায় ব্যাপক সংঘর্ষ, নিহত ১। প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডলে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে একজন নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে অটোচালক নজরুল ইসলাম ও একলাস মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে দুটি দলে বিভক্ত হয়ে দু’পক্ষের লোকজন  দা, লাঠি, টেঁটা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষ শুরু করে এবং টেঁটা বিদ্ধ হয়ে নজরুল ইসলামের পক্ষের মো. হাদিস মিয়া ( ৩৫) নামে একব্যক্তি মারাত্মক আহত হয়।

পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। সে ধরমণ্ডলের ছোয়াব মিয়ার ছেলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন আহত হয়।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নাসিরনগর থানা অফিসার ইনচার্জ আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ