নাসিরনগরে জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন   

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ৬:৩৬ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার  (ব্রাহ্মণবাড়িয়া)।।

জেলার নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্ম এর উদ্যোগে সাড়া দেশের ন্যায় নাসিরনগরে ১১ জানুয়ারি ২০২০ খ্রী জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০২০ এর শুভ উদ্ভোধন করেন অত্র হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।

শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান  রাফি উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার  নাজমা আশরাফী  উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অত্র হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এবছর নাসিরনগর উপজেলায় ৫০ হাজার ১‘শ ২২ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খায়ানো হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬১২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খায়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৫১১ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ