প্রদীপ কুমার দেবনাথ ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির আহবায়ক সাংসদ এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা ১৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে নবগঠিত এই কমিটির অনুমোদন করেন। এতে উপজেলা জাতীয় পার্টির জৈষ্ঠ্য নেতা হাজ্বী ওবায়েদুল হক রেনুকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হন। পরে মুহাম্মদ শাহনুল করিম (গরীবুল্লাহ সেলিম) সাহেবকে আহবায়ক ও আলহাজ্ব মো. আলী আকবরকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে বর্তমান কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনুল করিমের ( গরীবুল্লাহ সেলিম) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সততা, আদর্শ ও বাংলাদেশের প্রকৃত উন্নয়নে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টির নাম মানুষ চিরকাল স্মরণ করবে।
নাসিরনগরের মানুষ সব সময়ই জাতীয় পার্টিকে ভালবাসে। আমার বিশ্বাস আমার বর্তমান কমিটি ও তৃণমূল সহ সকল শ্রেণির নেতা-কর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে আগের সেই পুরনো জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। পরে তিনি সকলের কাছে দোয়া চান যেন জাতীয় পার্টিকে আগের সেই জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।
You must be logged in to post a comment.