নাসিরনগরে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৫:৩১ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, (ব্রাহ্মণবাড়িয়া)।। 

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন ( ২য় রাউন্ড) ২০২০ এর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব অভিজিৎ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রাফিউদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব উম্মে সালমা, প্রেসক্লাব সভাপতি বাবু সুজিত চক্রবর্তী, প্রেসক্লাব সহ-সভাপতি আক্তার হোসেন, এস আই কাওসার আহমেদ, ডা. শোয়েব, ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়া।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ভিটামিন প্লাস ক্যাম্পেইন এর উপকারী দিক বর্ণনা করে এর প্রচারণা সর্বত্র চালানোর জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিবর্গের প্রতি আহবান জানানো হয় 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ