প্রদীপ কুমার দেবনাথ ,নাসিরনগর। (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক পরিবারের ৬ জন সহ করোনা ভাইরাস (COVID-19) এ আক্রান্ত হয়। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী শাহ আলম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার স্ত্রী, তার একমাত্র মেয়ে, ছোট ৩ ভাই ও নাসিরনগর সদর হাসপাতালের ওটি বয় আক্রান্ত হয়।
সর্বশেষ আক্রান্ত হয় নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওটি বয় ও মৃত শাহ আলমের ছোট ভাই নূরে আলম। আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে করোনা আক্রান্তে নাসিরনগর মৃত শাহ আলম ছোট ৩ নম্বর ভাই মোঃ নুরে আলম (১৯) এর শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমিত শনাক্ত হয়েছে।
করোনা মারা যাওয়া ব্যক্তির পিতা, মাতা, ভাই, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর এ পর্যন্ত তার স্ত্রী , মেয়ে ছোট ৩ ভাইয়ের করোনা পজেটিব আসে। এ নিয়ে নাসির নগরে মোট ৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়।
You must be logged in to post a comment.