নাসিরনগরে এডোলসেন্ট হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩০ জুন, ২০১৯, ৬:১৪ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। 

কৈশোরকালিন দ্রুত পরিবর্তনশীল শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, স্বপ্নদোষ, মাসিক ঋতুস্রাব, যৌনতা ও যৌনাকাঙ্ক্ষা ইত্যাদি সম্পর্কে কিশোর – কিশোরীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সচেতনতামুলক আলোচনা করা হয়। এছাড়াও সামাজিক ব্যাধি বাল্যবিবাহ, অনিরাপদ গর্ভধারণ, বিপজ্জনক গর্ভপাত, অনিরাপদ যৌনমিলন, যৌনরোগ, এইডস, মাদকাসক্তি, অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা, ঝুঁকিপূর্ণ আচরণ ইত্যাদি বিষয়ে নাসিরনগর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নাসিরনগর সরকারি হাসপাতালের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন ডাঃ মকবুল হোসেন, ডাঃ জেরিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাকছুদুর রহমান। বক্তারা স্ব-স্ব ক্ষেত্রে ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলের সচেতনতা বৃদ্ধিতে জাতির বিবেক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর জোর দেন। তারা বলেন, কৈশোর জীবনের গুরুত্বপূর্ণ সময়টা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। আর শিক্ষকগণই এ সময় তাদের নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন।

 

যেহেতু এ সময়ে তাদের শারীরিক মানসিক পরিবর্তনটা আসে সেজন্য শিক্ষকরা এ বিষয়ে ভালমন্দ, পরিষ্কার পরিছন্নতা, পুষ্টিকর, স্বাস্থ্যকর খাবার ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বক্তারা এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ