নাসিরনগরে একটিও বাঁশের সাঁকো থাকবেনা   

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১. ৩০ ঘটিকায়  উপজেলা পরিষদ চত্বরে  “গ্রামীণ রাস্তা সেতু/কালভার্ট নির্মাণ” শীষক প্রকল্পের অধীনে নাসিরনগর উপজেলায় বাস্তবায়নাধীন প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ২২ টি সেতু কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর  স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া -১ ( নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, বর্তমান সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করছেন।

প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া আমাদের নাসিরনগরেও ব্যাপকভাবে লেগেছে। তিনি বলেন ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেতু, কালভার্ট, রাস্তা নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। একবারে ২২ টি সেতু-কালভার্ট নির্মাণ নাসিরনগরের ইতিহাসে প্রথম। তিনি বলেন, এই সেতুগুলো নির্মাণ শেষ হলে একটি বাঁশের সাঁকোও থাকবেনা। নাসিরনগর হবে আধুনিক ও মডেল উপজেলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি ২২ টি ব্রীজ ও কালভার্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনী, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) তাহমিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ