নাসিরনগরে ঈদ – এ – মিলাদুন্নবী অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ৮:০৯ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ঈদগাহ মাঠে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর শাখার উদ্যোগে বিশ্বের মুসলিম জাহানের শেষ নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী মাহফিল  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,  উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. বশির আল হেলাল, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. ছোঁয়াব আহমেদ হৃতুল, ভলাকূট ইউনিয়ন চেয়ারম্যান মো. রুবেল মিয়া, কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ওয়াছ আলী, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, যুবলীগ নেতা  মো. রায়হান আলী ভূঁইয়া, মো. সাখাওয়াত হোসেন, মো. নজরুল ইসলাম, মো. হাকিম রাজা, যুবলীগ নেতা ও সদর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান,   মহিদুজ্জামান টিটু, অবিদ খান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর শাখার সভাপতি মাওলানা রিয়াজুল করিম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভলাকুট কে.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সেক্রেটারি আতাউর রহমান গিলমান।

মাহফিলে মোনাজাত করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি, গাউছিয়া মিরানীয়া নূরীয়া দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলাউদ্দিন আহমাদ 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ