নাসিরনগরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯, ৭:৪৯ অপরাহ্ন

 প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।। 
 এলপিইজি গ্যাসের চুলা হতে  আগুন লেগে  শিল্পী রানী দেব ( ২২)  নামক এক গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।
জানা যায় গত ৪ নভেম্বর সোমবার সকালে এলপিইজি গ্যাসের চুলা হতে আগুন লেগে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ বেলা ১২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শিল্পী রানী দেব ও তার স্বামী শুভ দেবের  গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে। সে তার স্বামী শুভ দেবের সাথে নাসিরনগর ঘোষপাড়ার বিজয় ঘোষের বাড়িতে ভাড়া থাকত।
শুভ দেব নাসিরনগর বাজারের সজল দেবের মুদির দোকানে কর্মরত আছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ