প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
অবশেষে গ্রেফতার হলো নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের রমজান আলী ওরফে রঞ্জু ফকিরের ছেলে ইয়াবা, মাদক ও বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের নায়ক রোমান শাহ গতকাল সন্ধায় পুলিশের হাতে গ্রেফতার হয়।
গত ২০ আগস্ট ২০১৯ খ্রিঃ নাসিরনগর উপজেলার আতুকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই গ্রামের নাজমুল হুদা বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে তার আক্রমণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে মামলা হলে গতকাল তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শিক্ষক নাজমুল হুদা বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে সে সাথে ২/৩ জন সন্ত্রাসীকে নিয়ে আক্রমণ করে। আমি বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে ইয়াবা, গাঁজা ও মদ খাওয়ার প্রতিবাদ করেছি বলে আগেই হুমকি দিয়েছিল আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে। এ ব্যাপারে নাম না প্রকাশের শর্তে রোমান শাহর এক নিকট আত্মীয় জানায়, ‘ আমরা বহু চেষ্টা করেও রোমানকে পথে আনতে পারিনি। সে ইয়াবা ও মদের টাকা না পেলে বাবা – মাকেও মারধর করে।’ এ ব্যাপারে রোমানের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফুনটি বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসী জানায় রোমানের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার যুব সম্প্রদায় নাসিরনগর থানা পুলিশকে ধন্যবাদ জানায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। তবে তারা তার এক আত্মীয় সাংবাদিক তাকে প্রশ্রয় দিচ্ছে ও বাঁচানোর চেষ্টা করছে বলে দাবি করে।
You must be logged in to post a comment.