নাসিরনগরের ধান কাটার মেশিনের শুভ উদ্বোধন করলেন ফরহাদ হোসেন এমপি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১০:০১ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বৃহস্পতিবার পৃথক পৃথক কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান, গ্রাম পুলিশ (দফাদার) দের পোশাক ও কৃষকদের স্বল্প সময়ে অল্প ব্যায়ে ধান কেটে ঘরে তুলতে ধান কাটার মেশিনের শুভ উদ্বোধন করেন।

তিনি আজ দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে ১০৩ জন গ্রাম পুলিশদের (পুরুষ/মহিলা) নির্ধারিত পোশাক শার্ট, প্যান্ট, বেল্ট, শাড়ি, রেনকোট, জ্যাকেট ইত্যাদি বিতরণ করেন।

পরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩০ জন অসহায়, হতদরিদ্র, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত প্রত্যেকের জন্য ১,০০০ ( এক হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অপর এক অনুষ্ঠানে তিনি তার উপজেলার কৃষকদের বর্তমান সময়ের কথা চিন্তা করে স্বল্প মূল্যে কম সময়ে ধান কর্তণ করার জন্য ধান কাটার মেশিনের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষকদের দুর্ভোগ লাঘবের চিন্তা করে ৭০% ভর্তুকিতে এ ধান কাটার মেশিন কৃষকদের জন্য বরাদ্দ করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে মাননীয় সাংসদের সাথে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব রাফিউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা আশরাফী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তারেক মাসুদ, থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ