নাসরিন পাঠান‘র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ১১:১৭ অপরাহ্ন

পরিণাম
নাসরিন পাঠান

সিকি বলো আর আধুলি বলো
দু’টোই ঝনঝন বাজে,
হোক কারো বুকপকেটে
অথবা বাক্সবন্দী!
আর এই অবস্থার পরিণামেই হয়তো
কঠিন থেকে কাগজে পরিবর্তিত!
কোনো গ্রাম মহল্লার সাজ-এর সংঘর্ষ
এতটা ভয়াবহ আকার ধারণ করে না
যতটা নাশকতার কারণ হয় অন্তর্দ্বন্দে,
অভ্যন্তরীণ ঈর্ষায়!
বিবর্তনে মধ্যযুগ বিগত হয়েছে
ইতিরেখা টানছে স্বর্ণযুগ!
অতঃপর বিশ্বায়নে এগিয়ে যাবার নামে
আদিতে ফিরে গেলাম! 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ