নাসরিন পাঠান’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:৪১ পূর্বাহ্ন

ধার্য
-নাসরিন পাঠান

মেঘের পর মেঘ জমেছে
ঢেউয়ের পর ঢেউ,
জীবন নদী ছুটে চলছে
স্থিরতায় কেউ-কেউ!

মাঠের পর মাঠ দাঁড়িয়ে
বনের পরেই বন,
ইচ্ছেগুলো ধুলোয় লুটছে
যন্ত্রণায় ঠনঠন!

ঋতুর পর ঋতু দাঁড়িয়ে
রঙরূপে ভেদাভেদ,
ঝরাপাতার মর্মরধ্বনি
হৃৎপিণ্ড হয় ছেদ।

পথের পর পথ দাঁড়িয়ে
রাজ্যের পরই রাজ্যে,
সরলে যার গরল মিশে
মৃত্যু তার অনিবার্য।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ