নাসরিন পাঠান’র ঈদের কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮, ৯:৫৩ অপরাহ্ন

উৎসর্গ
নাসরিন পাঠান

কুরবানির আরেক নাম ত্যাগ,
খোদার প্রেমে চিত্ত জাগাই
কাটি মোহ-মায়ার মেঘ!

ত্যাগ করি সবে মনের পশু
জাগাই মনে ভ্রাতৃত্ববোধ,
ত্যাগ করি ঈর্ষা-অহংকার
ত্যাগ করি লালসা-ক্রোধ!

কুরবানির আরেক নাম উৎসর্গ
অন্ধকারকে অপসৃত করে
বিস্তৃত করি স্রষ্টার নৈসর্গ!

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ