বোধ
-নাসরিন খান পাঠান
পথের আদলেই পথগুলো
ভিন্নতর শুধু যান,
কারো ননএসি কারোর এসি
এখানেই যত ব্যবধান।
পথ চলায় পথিক সবাই
শ্রেণীভেদে যে লক্ষ্য,
চলতে চলতে কত জনে
বাড়ে হৃদের সখ্য!
পথগুলো সব পথেই হারায়
তাকায় ফিরে ফিরে,
সফর সঙ্গীর হাত ছুটে কারো
হাজার মুখের ভিড়ে!
রুদ্রবানে ঘায়েল হয়ে কেউ
খুঁজে সবুজ বন,
বিশ্রাম কখনো বৈরিরূপে
দংশে দেহ মন ।
পাতার মতো ঝরে যায় কেউ
জীবন বৃক্ষের নীচে,
সাতসমুদ্রের ওপারে যেতে
ভাঙা তরী সিচে!
রাতের আদলে রাতগুলো সব
দিনের আদলে দিন,
দৈত্যগুলোও মানুষের আদলে
বাজায় প্রেমের বীণ!
কারোর চলা দু’পায়ের উপর
জটিল জীবনী বোধ,
কোন জনমের ঋণ যে ছিল
এই জনমে শোধ!
You must be logged in to post a comment.