তালাশ
নাসরিন খান পাঠান
আলোও ফোটে
ফুলের মতো___
রাতের কলি ভেদ করে
সুপ্রসন্ন প্রত্যুষ!
সৌন্দর্যও ফোটে
জীবনের ধাপে ধাপে___
রকমারি রঙে
নৈসর্গিক আলোকে!
কাঁটাও ফুটে
কটুক্তির মতো___
ভুবনডাঙার পথে
চরণে রক্তক্ষরণ!
কথারাও ফোটে
গলিত লাভার মতো___
শিথিলতায় সিসা
যাতনা স্মৃতি-বিস্মৃতির!
ইচ্ছেরাও ফোটে
বাহারি বেলুনের মত___
উড়ে অন্তরীক্ষপানে
তালাশে স্বর্গসুখ!
মহানুভবতাও ফোটে
কচিমুখের হাসির মতো___
ত্যাগ-তিতিক্ষায়
খিলখিলে বিশ্বনিখিল!
You must be logged in to post a comment.