নাসরিন খান পাঠান’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৮ পূর্বাহ্ন

খেয়ালের পশরা 
নাসরিন খান পাঠান

নন্দনে আনন্দ নিহিত
চন্দনে সুগন্ধ 
বন্ধনে বৈষম্য চিহ্নিত
স্পন্দনে ছন্দ।

ইন্ধনে দ্বন্দ্ব পালিত
নিন্দনে ঈর্ষা
স্কন্ধনে বোঝ ঢালিত
ক্রন্দনে বর্ষা।

শ্রবণে স্মৃতি রোমন্থিত
প্রবণে প্রহসন
দ্রবণে মনন মথিত
কার্বনে দূষণ।

অঙ্গনে রঙ্গন স্খলিত
কঙ্গনে কিনকিন
লঙ্ঘনে লোভ মিলিত
সঙ্ঘনে সমীচীন!

পন্থনে পশরা বিহিত
কৃন্তনে নৈঋত
গ্রন্থনে জ্ঞান গৃহীত
মন্থনে অমৃত।

গুণ্ঠনে গগন গর্জিত
লুন্ঠনে লেবাস
বন্টনে সমতা মার্জিত
কুণ্ঠনে আবাস!

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ