ছবি : সংগৃহীত
আঁধারের কুলে
-নাসরিন পাঠান
একটা সময় ছিল শুধু বৃষ্টিকে ভালোবাসতাম
আজ বৃষ্টির পাশাপাশি আঁধারকেও ভালোবাসি,
বৃষ্টি আমায় যেমনি প্রাণোচ্ছল করে
তেমনি বুকের মধ্যে জমে থাকা কান্নাটাও
ঝরঝর করে ঝরিয়ে দেয়
চোখমুখ থেকে মুছে দেয় কান্নার ছাপ
আর আমি হয়ে উঠি সদ্যভোরের মতো স্নিগ্ধ!
তেমনি আঁধার-সে শুধু গভীরঘুমে
আচ্ছন্ন করতেই সাহায্য করে না
দিনের আলোতে যা দৃষ্টিগোচর নয়
স্বপ্নযুগে তা দেখিয়ে দেয়,
পর্দায় রাখে আমার যত রাগ-অনুরাগ!
You must be logged in to post a comment.