বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
মংলায় নাশকতার মামলায় ২১ বিএনপি-জামায়াত নেতাকর্মী আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠিছে বাগেরহাট জেলা দায়রা ও জজ আদালত- ১।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে জেলা দায়রা ও জজ এর আদালতে আত্মসর্মণ করলে জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।নেতাকর্মীরা হলেন, মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ কোহিনুর সরদার, শ্রমিক নেতা ও মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা গোলাম হোসেন, যুবদল নেতা আবু হোসেন পনি, মংলা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ ইউনুস আলী, জামায়াত নেতা বাবর মুসাল্লী, মোংলা থানা ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল কাশেম, জাহিদ মোল্লা মারুফ সরদার, ,রাহুল হাওলাদার সহ ২১ জনকে কারাগারে পাঠানো হয়।
উল্ল্যেখ ২০১৭ ও ২০১৮ সালে মংলা থানায় পৃথক দুইটি নাশকতা মামলার আসামি।একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকসহ ১৫ জন ও অপর আরেকটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদারসহ ৬ জনকে আসামি করা হয়।
You must be logged in to post a comment.