শারমিন সাথী (মোংলা) বাগেরহাট।।
নারী শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা উপজেলা পরিষদের সামনে জেজে,এস কতৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এম,পি । মানব বন্ধনে সংস্থাটির উপকারীভোগী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশনেন।
এ সময় উপমন্ত্রী বলেন,নারী নির্যাতন বন্ধে পুরুষ দের পাশাপাশি নারীদের ও সচেতন হওয়া দরকার। তা’নাহলে কখনো নারী নির্যাতন বন্ধ হবেনা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,জেজেএস সংস্থার খুলনা বিভাগীয় কডিনেটর জিয়া আহম্মেদ,মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য আবদুর রহমান, মোংলা মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার সহ মোংলা উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান’রা। পরে জাগ্রত যুব সংস্থা কতৃক জলবায়ু পরিবর্তন ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নিরাপদ পানি সংরক্ষনের জন্য পলিমার পানির ট্যাংক ও গাছের চারা এবং সংরক্ষনের জন্য নগদ টাকা বিতরন করেন উপমন্ত্রী।
পরে উপমন্ত্রী উপজেলা একটি অনুষ্ঠানে যোগ দেন, সব শেষে উপমন্ত্রী যোগ দেন নারী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে।
You must be logged in to post a comment.