নারীদের পোশাক পরার স্বাধীনতা নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে এবার কোনো বিতর্কিত মন্তব্য নয়। নিজের স্বচ্ছ পোশাকের ছবি দিয়ে মনোভাব ব্যক্ত করেছেন তিনি।
ইনস্টাগ্রামের স্টোরিতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি।
ছবির সঙ্গে এবার রয়েছে জোরালো বার্তা। পরনে সাদা রঙের লেসের টপ, সাদা ট্রাউজার্স। কাঁধে সরু স্ট্র্যাপ। গলায় একাধিক সোনার নেকলেস। মাথায় উঁচু করে বাঁধা খোঁপা। অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন ব্যালকনিতে। রোদ এসে পড়েছে তাঁর গায়ে।
ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘একজন নারী কী পরবেন অথবা পরবেন না, অথবা কী পরতে ভুলে গিয়েছেন— সবই তাঁর ব্যক্তিগত বিষয়। এ নিয়ে বাইরের লোক কথা বলতে পারেন না। ’
সেই সঙ্গে জানিয়েছেন, বর্তমানে তিনি ‘ইমার্জেন্সি’ শুটিংয়ে ব্যস্ত। উল্লেখ্য, ভারতের জরুরি অবস্থা নিয়েই তৈরি হচ্ছে কঙ্গনার পরবর্তী ছবি। যেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
You must be logged in to post a comment.