জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি ।।
যশোরের নাভারণে দঁড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ইয়াদুল (১০) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়ির আড়ার সাথে ঝুলে তার মৃত্যু হয়। ইয়াদুল ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ গ্রামের জামাল হোসেনের ছেলে এবং নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াদুল প্রতিদিই দড়ি নিয়ে খেলতো। দড়িতে ঝুলাঝুলি সহ বিভিন্ন রকমের ব্যায়াম করা তার প্রতিদিনের অভ্যাস। শনিবার সকালে নিজ বাড়িতে আড়ার সাথে দড়ি ঝুলিয়ে সে খেলা করছিল। খেলা শেষে তার পরীক্ষা দিতে যাওয়ার কথা।
এ সময় ইয়াদুলের বাবা মা যে যার মতো কাজে বাইরে চলে যায়। ফাঁকা বাড়িতে ইয়াদুল খেলতে খেলতে হঠাৎই তার গলায় ফাঁস লেগে যায়। ছোট্ট ইয়াদুলের ছোট ছোট চিৎকার আর ছটফটানি কারো নজরে না পড়ায় শিশু ইয়াদুলের রশিতে ঝুলে এক বেদনা বিধুর করুণ মৃত্যু হয়।
মৃত্যুর কিছুক্ষণ পর ইয়াদুলের মা বাড়িতে ফিরে শিশু ইয়াদুলের নিথর দেহটি ঝুলে থাকতে দেখে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। আশেপাশের লোকজন ছুটে এসে বারান্দার আড়া থেকে ইয়াদুলের মৃতদেহ মাটিতে নামান। ছোট্ট শিশু ইয়াদুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.