নাভারণের আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আসলাম হোসেন বুদুর ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ১১:০২ অপরাহ্ন
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আসলাম হোসেন বুদু’র ইন্তেকাল....

শেখ আফিল উদ্দিনের গভীর শোক প্রকাশ

জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি।।

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আসলাম হোসেন বুদু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

গত মঙ্গলবার ১৮ ডিসেম্বর’১৮ রাতে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে তিনি মারা যান।

মরহুম আসলাম হোসেন বুদু নাভারণ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী লোকমান দুদুর ভাই এবং কাজিরবেড় গ্রামের ইসাহক মোড়লের মেজো ছেলে।

আসলাম হোসেন বুদুর মৃতুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এম’পি ।

বুধবার ১৯ ডিসেম্বর’১৮ সকালে মরহুমের জানাজা নামাজ শেষে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বুধবার কাজিরবেড় গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ