নান্দাইলে হতদরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতর।

মোঃ আশরাফুল আলম জালাল,স্টাফ রিপোর্টার।
রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র ৩ হাজার শিশুর মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া প্রোগ্রাম নান্দাইল এপিসি নান্দাইল জোন-২।
রবিবার (৬ ডিসেম্বর)  সকাল ১০ টায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি (এরিয়া প্রোগ্রাম) ম্যানেজার সুমন রুরাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ নাজিম উদ্দীন,  ক্লাস্টার ম্যানেজার প্রশান্ত নাফাক, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক প্রমুখ।
উল্লেখ্য যে, একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন  চণ্ডীপাশা, নান্দাইল, শেরপুর আঁচারগাও এর  ৩ হাজার নিবন্ধিত হত দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ