নান্দাইলে সড়কে ঝড়লো ৭ বছরের শিশু আফরোজার প্রাণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ মে, ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

আশরাফুলআলম (জালাল) নান্দাইল, ময়মনসিংহ।।

য়মনসিংহ জেলার নান্দাইল পৌর সদরের দশালিয়া নামক স্থানে পিকআপের ধাক্কায় আফরোজা আক্তার নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৫ মে, ২০২০) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে। আফরোজা উপজেলার দশালিয়া গ্রামের মাইক্রোবাস চালক রবিউল আওয়ালের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশুটির মা হোসনা আক্তার সড়কের এক পাশে দাঁড়িয়ে থেকে সড়কের অপর পাশে আফরোজাকে পাটায় খেজুর গাছথেকে কাটা আনতে।

পরে কাটা নিয়ে শিশুটি দৌড় দিয়ে সড়ক পার হতে চাইলে ময়মনসিংহগামী একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি জিয়াউল হক বলেন,পরিবারের পক্ষথেকে লাশ দাফনের অনুমতি চাওয়ায় অনুমতি দেওয়া হয়েছে। গাড়ি আটকের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ