আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)।।
ময়মনসিংহের নান্দাইলে সানলাইফ ইনসিওরেন্সের বনগ্রাম-নান্দাইল এরিয়া অফিসে এক অনুষ্ঠানে গ্রাহকের পরিবারের হাতে মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়।
শনিবার (১৩জুন) বেলা ১২ঘটিকায় এক অনুষ্ঠানে গ্রাহকের পরিবারের হাতে মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু,সভাপতিত্ব করেন,সানলাইফ ইনসিওরেন্সের এ,এম,ডি, ও ময়মনসিংহ বিভাগীয় ইনচার্জ মোঃআমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল আলম জালাল মাষ্টার,ডাঃ কাজল,ডাঃ আলী নেওয়াজ,সমাজ সেবক বাবুল, আব্দুল আজিত,দুলাল প্রমুখ।অফিস সূত্রে জানা যায়, আব্দুর রাশিদ নামের একজন গ্রাহক এক বছর পূর্বে ষাট হাজার টাকার বীমা করে দুই কিস্তি দিয়ে মারা যান।তাই বীমা কোম্পানি নিয়ম অনুযায়ী গ্রাহকের দেওয়া নমিনী বীমা অংকের সম্পূর্ণ টাকা পাওয়ার কথা।
সেই সূত্রধরে মৃত আব্দুর রাশিদের স্ত্রী নমিনী রোজিনা আক্তারকে ষাট হাজার টাকার প্রদান করে।
You must be logged in to post a comment.