ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিক কামরুজ্জামান খান গেনুর স্মরণে শোকসভা ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ ঘটিকায় নান্দাইল উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান ভুইয়া বাবুল।
যুগ্ন সাধারণত সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিক কামরুজ্জামান খান গেনুর সহকর্মী ও সুধিজনরা তার দীর্ঘ কর্মজীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃআজিজুর রহমান ভুইয়া বাবুল,সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট হাবিবুর রহমান, আব্দুর রাশিদ মাষ্টার, এনামুল হক বাবুল, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, লেখক সাইদুর রহমান, শামছ ই তাবরিজ রায়হান, আ: হান্নান ইউজেটিক্স প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,প্রয়াত সাংবাদিক কামরুজ্জামান খান গেনু ২৪শে জুলাই শুক্রবার রাত্র ১টার দিকে অসুস্থতাজনিত (লিভার সিরোসিস) কারনে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।
তিনি নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জাহান/দৈনিক সংবাদ পত্রিকার নান্দাইল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
You must be logged in to post a comment.