ময়মনসিংহের নান্দাইলে এলপিজি পেট্রোম্যাক্সের সৌজন্যে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তার উদ্যোগে মহামারী করোনার সংক্রমনরোধে উন্নতমানের এ মাক্স প্রদান করার পর তা বিতরণ করা হয়।
বুধবার (১ জুলাই) ও মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নান্দাইল বাজারের পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ৫ শতাধিক মাক্স বিতরণ করা হয়।
তার আগে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে উন্নতমানের এ মাক্স বিতরণ করার জন্যে বাংলাদেশ সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তার পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা ও সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোঃ সাইদুর রহমান ও তোফায়েল আলম পাঁচ শতাধিক মাক্সের প্যাকেট নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল এর কাছে হস্তান্তর করেন।
মাক্স বিতরণ করার সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল,যুগ্ন সম্পাদক শামছুজ্জামান বাবুল,সাংগঠিক সম্পাদক আবুল খায়ের হিমেল,দপ্তর সম্পাদক সুলতান মাহম্মদ,অর্থসম্পাদক নূরে আলম সিদ্দিকী,জহিরুল ইসলাম,ফাহমিদ আহম্মেদ ফাহিম প্রমূখ।
উল্লেখ্য যে, সারা দেশের অন্যান্য এলাকায় সাংবাদিকদের করোনা সংক্রমনরোধে মাক্স,পিপিই ছাড়াও ঝুঁকিপূর্ণ সময়ে অন্যান্য উপকরণ দিয়ে পেশাগত কাজে উৎসাহ ও নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ দেখা গেলেও নান্দাইলে তার ব্যতিক্রম। আজ পর্যন্ত কেউ সাংবাদিকদের কোন ধরনের খোঁজখবর নিতে কেউ এগিয়ে আসেনি। নান্দাইলে কর্মরত সাংবাদিকদের করোনা মহামারীর ঝুঁকিপূর্ণ সময়ে পেশাগত কাজে সাহস যোগাতে এই প্রথম ব্যক্তি যিনি করোনাকালীন স্থানীয় সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন।
এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্যোগ গ্রহনকারী ব্যক্তিকে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।