নান্দাইলে শেখ রাসেলের জন্মদিন পালিত
ময়মনসিংহের নান্দাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে সকাল নয়টায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এরপর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা অনুষ্ঠানে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
সংগঠনের আহ্বায়ক এস.এম. ফারুক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ সদস্য ও নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক তসলিমা বেগম লাভলী প্রমূখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আলম ফরাজি, আবু হানিফ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পি.ই.সি, জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল শিক্ষা পদক প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।