স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের নান্দাইলে একটি রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।সরজমিনে দেখা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বটতলা থেকে -সিডষ্টোর বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু হয় ২০১৮ সালের অর্থ বছরে এবং সেই অর্থ বছরেই কাজ শেষ করার কথা ছিল।
বিভিন্ন কারণে একাধিকবার সময় বৃদ্ধি করে কার্পেটিং শুরু করেছে ঠিকাদার কর্তৃপক্ষ। কার্পেটিং এর গুনগত মান খুবই দূর্বল হওয়ায় স্থানীয় লোকজন কাজে বাঁধা দেয়। ফলে ঠিকাদারের লোকজনের সাথে স্থানীয়দের উচ্চ বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যায়।
এসব বিষয়ে ঠিকাদার মাহমুদুল হাসান সজীব জানান, ২০১৮ সালে ৭৬ লাখ বরাদ্দে রাস্তাটি নির্মাণে কার্যাদেশ পাই। পরবর্তীতে ছোট ভাইয়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন ভারতে অবস্থান করায় কাজ শেষ করতে বিলম্ব হয়।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করে বলেন, আমি নান্দাইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশনা মোতাবেক কাজ করছি। দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান,প্রাইমকোট করার পর বৃষ্টি হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। ঠিকাদারকে আবার করতে বলেছি। অনিয়মের বিষয়টি অস্বীকার করেন।
এলাকাবাসীর পক্ষে আঃ লতিফ, মোফাজ্জল, মাহফুজ বলেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অবহেলার কারণে শুরু থেকে রাস্তাটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়ে আসছে।
রাস্তার পুরাতন কার্পেটিং তোলে নতুন সুরকি ব্যবহার করার কথা থাকলেও তা করা হয়নি। কিছু কিছু যায়গায় সমান্য কিছু সুরকি দেওয়া হলেও তা খুবই নিন্ম মানের। খুব ভালো ভাবে পরিষ্কার করে কার্পেটিং করার কথা থাকলেও, ময়লার উপরে কার্পেটিং করা হচ্ছে। ফলে ৫-৭ ঘন্টা পরেও সামন্য কিছুর ইশারায় কার্পিটিং উঠে যাচ্ছে। চব্বিশ ঘণ্টা পূর্বে প্রাইমকোড করার কথা থাকলেও ১০ দিন পূর্বে করা বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া প্রাইমকোটের উপর কার্পেটিং করা হচ্ছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
জেলা নির্বাহী প্রকৌশলী নূর হোসাইন জানান, করোনা সমস্যার কারণে সব সাইডে যেতে পারছিনা। কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.