নান্দাইলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

মোঃ আশরাফুল আলম জালাল,স্টাফ রিপোর্টার।
বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৪:৫১ অপরাহ্ন

 

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের উদ্দ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় ও সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৪ ময়মনসিংহ ০৯  নান্দাইলের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া।আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও আচারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,শেরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভুইয়া মিল্টন,খারুয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু,সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে র‍্যালী ও কেক কাটা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ