নান্দাইলে যুবলীগের উদ্দ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উদযাপন।

আশরাফুল আলম জালাল, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে আজ (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ নান্দাইল উপজেলা ও পৌর শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।রাজনৈতিক নেতৃত্ব তার সহজাত প্রবৃত্তি।
তিনি তার সংগ্রামী জীবনে নানা চড়াই উৎরাই অতিক্রম করে কর্মী থেকে হয়েছেন নেতা।শেখ হাসিনা আজকের উন্নত বাংলাদেশের পথিকৃৎ, বিশ্ব শান্তির অগ্রদূত। ১৯৭৪ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
আজ নান্দাইল উপজেলা যুবলীগের আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল, কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও কেক কেটে জন্মদিন উদযাপন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ নান্দাইল উপজেলা শাখার সভাপতি  আবু বক্কর সিদ্দিক বাহারের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজ্জাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দীন ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দীন ভুইয়া, আচারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেণু, উপজেলা আওয়ামীলীগের  সদস্য খায়ছারুল আলম ফকির,খায়রুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ