নান্দাইলে বিকাশ এজেন্টকে এসিড নিক্ষেপ, ৭ লাখ টাকা ছিনতাই
দুলাল মিয়া নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে এসিড নিক্ষেপ করে ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইলে। দুলাল মিয়া উপজেলার গাংগাইল গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী আঃ জাব্বার ও আঃ রশিদ জানান, গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের আবুল হাসেমের পুত্র সোহেল মিয়া অজ্ঞাত নামা আরও দু’জনকে সাথে নিয়ে উক্ত ব্যবসায়ীর উপর অতর্কিত ভাবে চোখে মরিচের গুঁড়ো ও গায়ে এসিড নিক্ষেপ করে তার সাথে থাকা ৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত ব্যবসায়ী কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.