নান্দাইলে বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত-১

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১০:১৩ অপরাহ্ন

আশরাফুল আলম (জালাল), নান্দাইল, ময়মনসিংহ।। 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাইলধরা বাজারে সরকারি খাশ জায়গার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শহিদ মিয়া (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

শহিদ মিয়া উপজেলার গাংগাইল ইউনিয়নের  উন্দাইল গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। আজ দুপুর ২ ঘঠিকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা রাকিব হাসান নয়ন জানায়, “উন্দাইল গ্রামের ব্যবসায়ীরা  বাজারে যাওয়ার পর উত্তর  বানাইল গ্রামের বর্তমান মেম্বার আঃ মান্নান, তার ছেলে মোঃ শরিফ মিয়া, ঘাটা গ্রামের সবুজ মিয়া ও তার ভাই দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্বে কিছু মানুষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর  অতর্কিত হামলা চালায়। এতে শহিদ মিয়া গুরুতর আহত হয়। আমরা তাকে নান্দাইল   স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই  সে মারা যায়।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ