আশরাফুল আলম জালাল, নান্দাইল, ময়মনসিংহ।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গমাতা ফুটবল দল সহ অসহায়, দরিদ্র ও করোনায় কর্মহীন ৩১৪টি পরিবারের মাঝে মঙ্গলবার (১৯ মে) ঈদুল ফিতর উপলক্ষে ত্রান বিতরণ করা হয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন। অনুষ্টানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু।
এ সময় এমপি তুহিন বলেন, সারা বিশ্বে এই মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা কেউ বলতে পারবনা কার শরীর করোনায় আক্রান্ত রয়েছে। তাই আমরা সকলেই নিজেরা নিজেদেরকে সর্তক রাখতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না।
ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্টানে নান্দাইলের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নান্দাইলে প্রাথমিক শিক্ষক সতিমির পক্ষ থেকে এই প্রথম বারের মত ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.