নান্দাইলে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার সহ নগদ অর্থ সহায়তা দিল প্রবাসী মানব কল্যাণ সংগঠন।

মোঃ আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:২৪ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে একটি হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার, নতুন জামা কাপড় ও নগদ অর্থ সহায়তা দিল প্রবাসী মানব কল্যাণ নামে একটি সংগঠন।
জানা যায়, উপজেলার আচারগাওঁ ইউনিয়নের ঝাউগড়া গ্রামের হতদরিদ্র রিকশা চালক লিটন   মিয়ার একমাাত্র শিশু পুত্র রাকিবুল (১০) জন্মগত ভাবেই প্রতিবন্ধী। শিশুটি  হামাগুড়ি দিয়ে চলাফেরা করে।হতদরিদ্র পিতার পক্ষে তার জন্য একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই। এই ঘটনাটি নজরে আসে উক্ত ইউনিয়নের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের। তারা নিজেদের তহবিল থেকে একটি হুইলচেয়ার, একসেট নতুন জামা, নগদ ৬ হাজার টাকা শিশু রাকিবুলের পিতার হাতে তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক ভূইয়া,উপদেষ্টা আফতাব উদ্দিন খান তুহিন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন লিটন, ফজলুল হক ফজলু,নাজমুল হক,আশরাফুজ্জামান নয়ন, আজিজুর রহমান নয়ন প্রমূখ।
উল্লেখ্য যে,,নান্দাইল উপজেলার আচারগাওঁ ইউনিয়নের বাসিন্দা যারা পৃথিবীর বিভিন্ন দেশে  প্রবাসী হিসেবে থাকেন তাদের  নিয়ে চলতি বছরের প্রথম দিকে ,””প্রবাসী মানব কল্যাণ সংগঠন”” নামে একটি  সেবা মূলক সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রবাসী ও সংগঠনের উপদেষ্টাদের অর্থায়নে তারা সমাজের অবহেলিত মানুষের উপকারে বিভিন্ন কার্যক্রম করে আসছে। সংগঠনের সদস্যরা প্রবাসে থাকায় উপদেষ্টারাই মূলত সংগঠনটি পরিচালনা করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ